দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে ওয়াশিংটন আগ্রহী বলেও জানান তিনি।
শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে।
কৃষি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আগ্রহের কথাও জানান সার্জিও গর।
তিন দিনের সফর শেষে শনিবার বিকেল তিনটায় ঢাকা ত্যাগ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের।
/অ